জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।
২৮ এপ্রিল, ২০২০

অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর
ঘুম থেকে উঠে এরকম একটা মহা দুঃসংবাদ পাবো চিন্তাই করিনি। এই দুঃসংবাদের আকস্মিকতায় এবং গুরুত্বে আমি সম্পূর্ণ নিথর। জামিলুর রেজা চৌধুরী আমার দীর্ঘদিনের বন্ধু। তিনি আমার কর্মকাণ্ডের সঙ্গে সব সময় জড়িত থাকতেন। আজ দুপুর বারোটায় তাঁর সভাপতিত্বে আমাদের একটা টেলিফোন-মিটিং হবার কথা। গতকাল আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আজ তিনি নেই।
জামিলুর রেজা চৌধুরী একজন অসাধারণ মানুষ। যেকোনো কঠিন বিষয়কে তিনি দ্রুত হৃদয়ঙ্গম করে তার উপর অত্যন্ত সুন্দর পরামর্শ দিতে পারতেন। স্থাপত্য বিষয়ে তাঁর জ্ঞানের গভীরতা অতুলনীয়। ব্যক্তিগত জীবনে তাঁর সততা প্রশ্নাতীত। যে কোনো দেশের জন্য তিনি সর্বোচ্চ ব্যক্তিদের একজন হতে পারতেন। আমাদের পরম দুর্ভাগ্য যে এরকম একজন লোক আমরা আজ হারালাম।
আমার দুঃখ আমি আমার একজন নিকটতম বন্ধুকে হারালাম। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার নেই।
মহান আল্লাহ তাঁকে চির শান্তিতে রাখুন।
Related
চক্ষুচিকিৎসা ও নার্সিং কলেজ নিয়ে পরিসর বাড়াচ্ছে গ্রামীণ হেলথ
Expansion of Grameen Health Care Services continues with eye care and nursing college
Registration is now open for the 16th Social Business Day in Dhaka, Bangladesh
গ্রামীণ হেলথটেক অফিস পরিদর্শনে প্রফেসর ইউনূস, ডিজিটাল স্বাস্থ্যসেবায় জোর
Professor Yunus emphasizes digital healthcare access during visit to Grameen HealthTech Office
15th Social Business Day 2025 to be held on June 27–28
Statement from Professor Muhammad Yunus:
দেশবাসীর উদ্দেশ্যে প্রফেসর ইউনূসের বক্তব্য
Prof. Muhammad Yunus felicitated in Manila on the occasion of his 40th anniversary of receiving the “Ramon Magsaysay” Award.
